দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার আদালত প্রাঙ্গণে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের মারধরের শিকার আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) অনুপম দাসের আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে গতকাল সন্ধ্যায় আদালতে হাজির করার আগে আইনজীবী সোহাগের ওপর হামলা করেন বিএনপি ও ছাত্রদলের নেতা–কর্মীরা। দুপুর থেকে আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে সাঈদ খোকন ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া বিএনপির নেতা–কর্মীরা এই আইনজীবীকে ব্যাপক মারধর করেন। হামলার একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। তখনো তাঁর ওপর হামলা চালাতে দেখা যায় কয়েকজনকে।
আইনজীবী সোহাগকে ৯ নভেম্বর আদালত এলাকায় ককেটল বিস্ফোরণে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই অনুপম দাস।
এমজে